নিজে বাঁচুন পরিবার বাঁচান (Nije Bachun Poribar Bachan)

৳ 260.00 ৳ 130.00

আমাদের এলাকায় এক আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিল। সে মানুষকে আল্লাহর পথে দাওয়াহ দিতে খুব পছন্দ করতো। দিনের বেলা ব্যবসা, আর সন্ধ্যার পর থেকে এলাকার মাসজিদে তালিম দিতো। অধিকাংশ সময় তাকে বিভিন্ন মানুষকে নসিহত করতে দেখা যেতো। সবাই তাকে খুব ভালোবাসে। তার তিন মেয়ে এবং এক ছেলে। তারাও বাবাকে খুব ভালোবাসে। কারণ সে তাদের কোনো আবদার অপূর্ণ রাখে না। যখন যা চায় দেয়। ছেলে বন্ধুদের সাথে ঘুরতে যাবে, টাকা চাই!- সাথে সাথে দিয়ে দিয়েছে। বংশের একমাত্র ছেলে। মেয়েদেরকেও যথেষ্ট আদর করতেন তিনি। যখন যে পোশাক-অলংকার চেয়েছে, দিতে কৃপণতা করেননি। ছোট থেকেই খুব আদর স্নেহ করেন তিনি।

82 in stock

Add to Wishlist
Add to Wishlist

Description

আমাদের এলাকায় এক আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিল। সে মানুষকে আল্লাহর পথে দাওয়াহ দিতে খুব পছন্দ করতো। দিনের বেলা ব্যবসা, আর সন্ধ্যার পর থেকে এলাকার মাসজিদে তালিম দিতো। অধিকাংশ সময় তাকে বিভিন্ন মানুষকে নসিহত করতে দেখা যেতো। সবাই তাকে খুব ভালোবাসে। তার তিন মেয়ে এবং এক ছেলে। তারাও বাবাকে খুব ভালোবাসে। কারণ সে তাদের কোনো আবদার অপূর্ণ রাখে না। যখন যা চায় দেয়। ছেলে বন্ধুদের সাথে ঘুরতে যাবে, টাকা চাই!- সাথে সাথে দিয়ে দিয়েছে। বংশের একমাত্র ছেলে। মেয়েদেরকেও যথেষ্ট আদর করতেন তিনি। যখন যে পোশাক-অলংকার চেয়েছে, দিতে কৃপণতা করেননি। ছোট থেকেই খুব আদর স্নেহ করেন তিনি।

Additional information

Author

শায়খ মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ

Edition

1st Published, 2018

ISBN

9789849908149

Language

Bangla

Page Number

112

Translator

মুফতী মুহাম্মাদ মামুনুর রশীদ


মুফতী মুহাম্মাদ মামুনুর রশীদ

Authors: ,


Mufti Muhammad Mamunur Rashid মুফতী মুহাম্মাদ মামুনুর রশীদ । জন্ম ১৯৮৬ সনের ১২ সেপ্টেম্বর । প্রাচীন বাংলার রাজধানী সোনারগাও এর লক্ষ্মীবরদী নামক গ্রামে | লেখা-পড়ার হাতেখড়ি স্থানীয় মাদরাসা ‘ভিটিপাড়া ইসলামিয়া ইবরাহীমিয়া মাদরাসা’য় ৷ প্ৰাথমিক শিক্ষা সম্পন্ন করে চলে আসেন ঢাকায় । বাবা সোহরাব উদ্দীনের ব্যবসাস্থল খিলগাঁও হওয়ার সুবাদে ভর্তি হন জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম, খিলগাঁও’-এ । সেখান থেকেই দাওরায়ে হাদীস শেষ করেন এবং পবিত্র কুরআনের তাফসীর বিষয়ক উচ্চতর ডিগ্রি লাভ করেন । অতঃপর সাভারের দারুত তাখাসসুস আলমান্নানিয়া আল-ইসলামিয়া’ থেকে ইসলামী আইন শাস্ত্রের উচ্চতর ডিগ্রি অর্জন করেন । ’মাগফিরাতের বিস্ময়কর ঘটনাবলী’ অনুবাদকের প্রথম অনুবাদ । নারীর বেহেশতী সাজ’ প্ৰথম প্রকাশনা। রচনা, সংকলন, সম্পাদনা ও অনুবাদসহ তার বেশ কয়েকটি বই এখন বাজারে । উলুম, দক্ষিণগাঁও, বাসাবো, ঢাকা-১২১৪’-এ খেদমতে নিয়োজিত আছেন ।


শায়খ মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ

Authors: ,


শায়খ মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ একজন বিখ্যাত ইসলামী পণ্ডিত এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত পঁয়ত্রিশ বছর ধরে তিনি সৌদি আরবে ব্যবসা করে আসছেন। পাকিস্তানের গুজরানওয়ালার নিকট একটি গ্রামের তাঁর জন্ম।

তার পরিবার ছিল চারুলিপিকর। তার গ্রামের অনেকেই ক্যালিওগ্রাফী করে জীবিকা নির্বাহ করত। একজন ক্যালিওগ্রাফার হওয়ার কারণে তিনি বুঝতে পারতেন, হাতের লেখার সৌন্দর্য কীভাবে ফুটে ওঠে। ইসলামী মূল্যবােধসম্পন্ন একটি পরিবারে তিনি প্রতিপালিত হন।

শায়খ আবদুল মালিক তাঁর পেশাগত জীবন শুরু করেন ১৯৭৪-রও আগে। ছােট্ট একটি কারখানায় একজন কারণিক হিসেবে। পরিবারের জীবিকাবহনের জন্য দিনরাত কাজ করতেন। ইসলাম ও জাগতিক বিষয়ের সাথে সামঞ্জস্য রক্ষা করে চলার উপযােগী শিক্ষা তিনি পেয়েছিলেন। এই শিক্ষার ফলে জীবনের উন্নতির পথে কয়েকটি চ্যালেঞ্জ শক্তভাবে মুকাবিলা করতে তিনি সক্ষম হন।

১৯৮০ সালে তিনি সৌদি আরব গমন করেন। একটি বিজ্ঞাপন কোম্পানীতে নামমাত্র বেতনে চাকরিতে যােগ দেন। কিন্তু এটা ছিল তাঁর জীবনের সফলতার পথে প্রথম পদক্ষেপ। সামান্য কিছুদিন পরই রিয়াদের শিক্ষামন্ত্রণালয় হতে একটি চাকরির প্রস্তাব পেলেন। জীবনের স্বপ্ন পূরণের জন্য তিনি কঠিনভাবে তার কর্তব্য পালন করে যেতে থাকেন। ফলশ্রুতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যােগ দেওয়ার সুযােগ হল। সেখানে থাকার সুবাদে তিনি বিশ্বের সেরা একটি প্রকাশনা প্রতিষ্ঠান স্থাপন করেন-দারুসসালাম। সেই থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “নিজে বাঁচুন পরিবার বাঁচান (Nije Bachun Poribar Bachan)”

Your email address will not be published. Required fields are marked *

Post comment